লক্ষ্মীপুরে যুবলীগ ছাত্রলীগ নেতা হত্যা মামলায় একজনের স্বীকারোক্তি পাঁচজন রিমান্ডে

লক্ষ্মীপুরে যুবলীগ ছাত্রলীগ নেতা হত্যা মামলায় একজনের স্বীকারোক্তি পাঁচজন রিমান্ডে,লক্ষ্মীপুরে সাবেক যুবলীগ নেতা আবদুল্লাহ আল নোমান ও সাবেক ছাত্রলীগ নেতা রাকিব ইমাম হত্যা মামলায় দেওয়ান ফয়সাল নামের এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় চন্দ্রগঞ্জ জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক আনোয়ারুল কবীর তাঁর জবানবন্দি গ্রহণ করেছেন। দেওয়ান ফয়সাল রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক। এদিকে মামলায় গ্রেপ্তার পাঁচ আসামিকে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন একই আদালত।

 

লক্ষ্মীপুরে যুবলীগ ছাত্রলীগ নেতা হত্যা মামলায় একজনের স্বীকারোক্তি পাঁচজন রিমান্ডে

 

লক্ষ্মীপুরে যুবলীগ ছাত্রলীগ নেতা হত্যা মামলায় একজনের স্বীকারোক্তি পাঁচজন রিমান্ডে

মঙ্গলবার রাত নয়টার দিকে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ এ তথ্য জানান। তিনি বলেন, নোমান-রাকিব হত্যা মামলার ৩ নম্বর আসামি দেওয়ান ফয়সাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ছিলেন বলে জানিয়েছেন। তাঁকে গতকাল সোমবার ঠাকুরগাঁও থেকে গ্রেপ্তার করে মঙ্গলবার সকালে পুলিশের কাছে হস্তান্তর করে র‍্যাব।দেওয়ান ফয়সালের

জবানবন্দির বরাত দিয়ে পুলিশ সুপার বলেন, আবদুল্লাহ আল নোমানের সঙ্গে তাঁর (দেওয়ান ফয়সাল) দুটি বিষয় নিয়ে বিরোধ ছিল। তাঁকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে ইচ্ছা প্রকাশ করেন। পরে রাতে আদালতে সোপর্দ করলে তিনি স্বীকারোক্তি দেন।এদিকে মামলায় গ্রেপ্তার ৭ আসামিকে মঙ্গলবার আদালতে হাজির করে পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন করে। আদালতের বিচারক আনোয়ারুল

কবীর পাঁচ আসামিকে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন।আসামিদের মধ্যে মশিউর রহমান ওরফে নিশান ও রুবেল দেওয়ানকে পাঁচ দিন এবং মো. সবুজ, আজিজুল ইসলাম ওরফে বাবলু ও নাজমুল হোসেন ওরফে নাজিমের তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। তবে মনির হোসেন ওরফে রুবেল ও ইসমাইল হোসেন পাটওয়ারী নামের দুই আসামির রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।রিমান্ড মঞ্জুর হওয়া মশিউর

 

রহমান লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক। অন্য আসামিরা আওয়ামী লীগ ও সহযোগ সংগঠনের কর্মী এবং মামলার প্রধান আসামি আবুল কাশেম জিহাদীর অনুসারী বলে জানা গেছে। আসামিদের মধ্যে সবুজ ও আজিজুলকে আগে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাহিদুল ইসলাম বলেন, ৭ আসামির ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।

আদালত দুজনের পাঁচ দিন ও তিনজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এর মধ্যে দুজনকে দ্বিতীয়বারের মতো রিমান্ডে নেওয়া হয়েছে।২৫ এপ্রিল রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার এলাকায় জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমামকে গুলি করে হত্যা করা হয়। পরদিন রাতে নিহত নোমানের বড় ভাই ও বশিকপুর ইউনিয়ন

পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান বাদী হয়ে ৩৩ জনের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় হত্যা মামলা করেন। এতে চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কাশেম জিহাদীকে প্রধান করে ১৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১৫ জনকে আসামি করা হয়। মামলার পর থেকে র‍্যাব ও পুলিশ অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করেছে।

 

লক্ষ্মীপুরে যুবলীগ ছাত্রলীগ নেতা হত্যা মামলায় একজনের স্বীকারোক্তি পাঁচজন রিমান্ডে

১ thought on “লক্ষ্মীপুরে যুবলীগ ছাত্রলীগ নেতা হত্যা মামলায় একজনের স্বীকারোক্তি পাঁচজন রিমান্ডে”

Leave a Comment