খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২২ই অক্টোবর ২০২৪, ৬:২ পিএম

রাষ্ট্রপতির পদত্যাগ – রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ও আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর বিজয় চত্ত্বরে গণ জমায়েত এবং বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। গণজমায়েত পরবর্তী একটি বিক্ষোভ মিছিল জেলা শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুরের সমন্বয়ক বায়োজিদ হোসেন, সারোয়ার হোসেন, রেদোয়ান হোসনে রিমন, বেলায়েত পাটোয়ারী, সাইফুল ইসলাম ও পিংকি পাটোয়ারী প্রমুখ।

সমন্বয়করা বলেন, শহীদের রক্ত বৃথা যেতে দেব না। হাসিনাসহ তার দোসরদের পুনর্বাসন করতে দেয়া যাবে না। শিক্ষা প্রতিষ্ঠানসহ সারাদেশে সন্ত্রাসী কার্যক্রম করায় ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে। পদত্যাগ করতে হবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে। অন্যথায় এদেশের ছাত্র-জনতা জুলাই বিপ্লবের মতো আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের দোসরদের প্রতিহত করবে।
এদিকে একই দাবিতে পৃথকভাবে গণজমায়েত ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অপর একটি পক্ষ। সেখানে উপস্থিত ছিলেন, সমন্বয়ক রাফি, হাসিব, ছাত্রদল নেতা অভিসহ বেশ কয়েকজন শিক্ষার্থী।
মন্তব্য