আমাদের আজকের আলোচনার বিষয় লক্ষ্মীপুর জেলার বিখ্যাত খাবার।
লক্ষ্মীপুর জেলার বিখ্যাত খাবার:-
গিগজ ধানের মোটা মুড়ি; লক্ষ্মীপুরসহ বৃহত্তম নোয়খালীর একটি ঐতিহ্যবাহী দেশীয় প্রাচীন খাবার। বাঙ্গালী খাদ্য তালিকায়ও অন্যতম স্থান দখল করে আছে এ মুড়ি। উপকূলীয় জেলা লক্ষ্মীপুর বা বৃহত্তম নোয়াখালীর চরাঞ্চলে উৎপন্ন বিশেষ জাতের ‘গিগজ’ ধানের মুড়ি স্বাদ বৈশিষ্টের জন্য দেশ বিদেশে বিখ্যাত।

মুড়ি
মুড়ি ধান থেকে তৈরি একধরনের স্ফীত খাবার বা ভাজা চাল, যা সাধারণত প্রাতরাশ বা জলখাবারে খাওয়া হয়। এটি ভারত ও বাংলাদেশে জনপ্রিয় খাবার হিসেবে পরিচিত। চালের অন্তর্বীজ গরম করে বাষ্প উপস্থিতিতে উচ্চ চাপের সাহায্যে মুড়ি তৈরি করা হয়, যদিও এর প্রস্তুত পদ্ধতি বিভিন্ন রকমের হয়ে থাকে।
ঐতিহ্যগত স্ফীত চাল যা মুড়ি নামেই পরিচিত। গরম বালিতে চাল তাপ দেয়ার মাধ্যমে মুড়ি প্রস্তুত করা হয়।
বাংলাদেশ এ মুড়ি একটি নিত্যদিন এর খাদ্য তালিকার অংশ। ছোলা ভাজির সাথে মুড়ি বেশি খাওয়া হয়। ঝাল মুড়ির প্রধান উপদান এটি। এছাড়াও শুকনো খাবার হিসেবে এটি সংরক্ষণ করা যায় বলে বন্যার বা প্রাকৃতিক দুর্যোগের সময় খাদ্য হিসেবে বন্যার্ত বা দুর্যোগ কবলিতদের দেয়া হয়। এছাড়াও ভারতীয় ভেলপুরীর চটপটির একটি উপাদান। এটি দক্ষিণ ভারতের কেরলা এবং তামিলনাড়ু রাজ্যের প্রায় সমস্ত পূজায় হিন্দু দেব-দেবীর উদ্দেশ্যে অর্পণ করা হয়।

